হস্তান্তরের আগেই ২০ স্থানে ফাটল, চুপচাপ ইইডি

অনলাইন নিউজ ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬ ২:৫৬ পিএম
হস্তান্তরের আগেই ২০ স্থানে ফাটল, চুপচাপ ইইডি

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দিনাজপুরে হাকিমপুর (হিলি) উপজেলার ছাতনী রাউতারা জেএম ফাযিল মাদ্রাসার নবনির্মিত একতলা একাডেমিক নতুন ভবন নির্মাণে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।অন্তত ২০টি স্থানে ফাটল দেখা দিয়েছে। দেয়ালে সামান্য চাপ দিলেই খসে পড়ছে পলেস্তারা। দরজা-জানালায় নিম্নমানের কাঠ ব্যবহারের অভিযোগও উঠেছে।

দূর থেকে দেখলে মনে হবে আধুনিক নকশায় নির্মিত দৃষ্টিনন্দন একটি একাডেমিক ভবন। নতুন রং, আকর্ষণীয় নকশা ও সাজানো প্রবেশমুখ সহজেই নজর কাড়ে। কিন্তু কাছে গেলেই বেরিয়ে আসছে নির্মাণকাজের নানা ত্রুটি। ভবনের মেঝে, প্রবেশমুখ ও বারান্দার অন্তত ২০টি স্থানে ফাটল দেখা দিয়েছে। দেয়ালে সামান্য চাপ দিলেই খসে পড়ছে পলেস্তারা। দরজা-জানালায় নিম্নমানের কাঠ ব্যবহারের অভিযোগও উঠেছে। অথচ এখনো ভবনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি। এ অবস্থায় নির্মাণকাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে ভবনটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা। দরপত্রে ৫ শতাংশ কম দরে ১ কোটি ১২ লাখ ৪২ হাজার ৭৭৫ টাকায় কাজটি পান ঠিকাদার মো. হাবিবুর রহমান। ২০২৩ সালের ৩০ নভেম্বর তাঁকে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ অনুযায়ী, একতলা একাডেমিক ভবনটির চারতলা ভিত্তি নির্মাণ, স্যানিটারি, পানি সরবরাহ ও বিদ্যুতায়নের কাজ অন্তর্ভুক্ত ছিল। কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয় ১২ মাস।

দেয়ালে সামান্য চাপ দিলে পলেস্তারা খসে পড়ছে। দরজা-জানালায় নিম্নমানের কাঠ ব্যবহারের অভিযোগও উঠেছে। অথচ এখনো ভবনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি। এ অবস্থায় নির্মাণকাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার ছাতনী রাউতারা জেএম ফাযিল মাদ্রাসার নবনির্মিত একতলা একাডেমিক ভবনে এমন চিত্র দেখা গেছে। শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রকৌশল বিভাগের দায়িত্বশীলদের যোগসাজশে নিম্নমানের কাজ করায় হস্তান্তরের আগে ভবনে ফাটল ও নানা ত্রুটি দেখা দিয়েছে।

জানাগেছে, সদ্য রং করা ভবনটির বাইরের অংশ বেশ আকর্ষণীয় হলেও ভেতরে ও প্রবেশমুখে রয়েছে নানা ত্রুটি। প্রবেশমুখের মেঝে দেবে গিয়ে সেখানে ফাটল তৈরি হয়েছে। বারান্দার বিভিন্ন স্থানেও ফাটল দেখা গেছে। প্রতিটি কক্ষের দরজায় ফাটল রয়েছে। কয়েকটি দরজার কাঠ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। এছাড়া মেঝেতে মোজাইক নির্মাণে পাথর ও সিমেন্টের পরিমাণ কম ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয়রা। দেয়ালের পলেস্তারা এতটাই দুর্বল যে সামান্য চাপ দিলে তা খসে পড়ছে।

সোয়া এক কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে ভবনটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা। দরপত্রে ৫ শতাংশ কম দরে ১ কোটি ১২ লাখ ৪২ হাজার ৭৭৫ টাকায় কাজটি পান ঠিকাদার মো. হাবিবুর রহমান। ২০২৩ সালের ৩০ নভেম্বর তাঁকে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ অনুযায়ী, একতলা একাডেমিক ভবনটির চারতলা ভিত্তি নির্মাণ, স্যানিটারি, পানি সরবরাহ ও বিদ্যুতায়নের কাজ অন্তর্ভুক্ত ছিল। কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয় ১২ মাস। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়নি। প্রায় দুই বছর পর চলতি মাসে নির্মাণকাজ শেষ করে ভবনটি হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

একাধিক শিক্ষার্থী ও অভিভাবক অভিযোগ করে বলেন, ঠিকাদার ও শিক্ষা প্রকৌশল বিভাগের দায়িত্বশীলদের যোগসাজশে নিম্নমানের কাজ করা হয়েছে। ফলে ভবন হস্তান্তরের আগে বিভিন্ন সঅন্তত ২০টি স্থানে ফাটল দেখা দিয়েছে। দেয়ালে সামান্য চাপ দিলেই খসে পড়ছে পলেস্তারা। দরজা-জানালায় নিম্নমানের কাঠ ব্যবহারের অভিযোগও উঠেছে।

শিক্ষার্থীর অভিভাবক খাইরুল ইসলাম বলেন, একাডেমিক ভবন নির্মাণের পরপরই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে বোঝা যায়, কতটা নিম্নমানের কাজ করা হয়েছে। দেয়ালে চাপ দিলে পলেস্তারা খসে পড়ছে। তাই ভবনটি হস্তান্তরের আগে কারিগরি পরীক্ষা করার জোর দাবি জানান তিনি। তা না হলে এ ভবনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকে যাবে।

মাদ্রাসার শিক্ষিকা মোছা. মমতাজ বেগম বলেন, ভবনের পলেস্তারা করার সময় ঠিকাদারের লোকজন অল্প পরিমাণ সিমেন্ট ব্যবহার করেন। তখন প্রতিবাদ করেও লাভ হয়নি। এখন দেয়ালের পলেস্তারা খসে পড়ছে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান বলেন, ভবনের বিভিন্ন সমস্যা দেখা দেওয়ায় বিষয়টি মাদ্রাসার বর্তমান সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মাজাহারুল ইসলামকে জানানো হয়েছে।

ঠিকাদারের ব্যবস্থাপক উজ্জ্বল হোসেনের কাছে জানতে চাইলে তিনি ভবনের ফাটলের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ফাটলগুলো আবার মেরামত করে দেওয়া হবে।

ভবন নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ফরহাদ হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো বক্তব্য না দিয়ে পরে সরাসরি সাক্ষাতে কথা বলবেন বলে জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেন বলেন, হ্যাঁ বিষয়টি শুনেছি। আমি আগামী সপ্তাহের সশরীরে গিয়ে ভিজিট করব, দেখবো কোথায় ত্রুটি বিচিত্র আছে, দেখবো।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহেদুল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি তো চিকিৎসার জন্য বাঙ্গালো আছি। রুটিন চেকআপে এসেছি। আমিও বিষয়টি নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট প্রকৌশলীদের জানাবো।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...