ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

অনলাইন নিউজ ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬ ১২:২৩ পিএম
ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

টাঙ্গাইলে ঘাটাইলে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস নুরী তাসমিন উর্মি। উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাদিকুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুষমি সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, বিআরডিবি চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম সুলতানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও উপকারভোগী কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের এ কর্মসূচির আওতায় উপজেলার ৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে।

কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা, উৎপাদন খরচ কমানো এবং সরিষার অধিক ফলন নিশ্চিত করাই এ প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের মাধ্যমে সরিষার আবাদ বৃদ্ধি পাবে। একই সঙ্গে কৃষি উৎপাদন বাড়ানো ও দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও কর্মসূচিটি সহায়ক হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...