ইরানকে ঘিরে অন্তহীন যুদ্ধের ফাঁদ পাতছে ইসরাইল : গালিবাফ

অনলাইন নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২৬ ১০:০১ এএম
ইরানকে ঘিরে অন্তহীন যুদ্ধের ফাঁদ পাতছে ইসরাইল : গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রকে ইরানের সাথে এমন এক অন্তহীন যুদ্ধে জড়াতে চায় দখলদার ইসরাইল, যেখান থেকে কোনো মার্কিন প্রেসিডেন্টের পক্ষেই বেরিয়ে আসা সম্ভব হবে না।

এক বার্তায় তিনি লিখেছেন, ‘ইসরাইলিরা দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে যুক্তরাষ্ট্রকে ইরানের সাথে একটি অন্তহীন যুদ্ধে টেনে নেয়া যায়। এমন এক যুদ্ধের চোরাবালিতে যুক্তরাষ্ট্রকে আটকে ফেলতে চায় তারা, যেখান থেকে বর্তমান কিংবা ভবিষ্যতের কোনো প্রেসিডেন্ট—তিনি রিপাবলিকান হোন বা ডেমোক্র্যাট—কেউই বেরিয়ে আসতে পারবেন না।’

তিনি বলেন, ‘ওয়াশিংটন যতক্ষণ পর্যন্ত ‘ইসরাইল ফার্স্ট’ বা ‘সবার আগে ইসরাইল’ নীতি থেকে সরে না আসবে, ততক্ষণ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দ্রুত এক অন্ধকার যুগের দিকে এগিয়ে যাবে।’

সূত্র : পার্সটুডে

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...